
নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে মুকিদ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকিদ হোসেন উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভাবানীপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে।
জানা যায়, নিহত মুকিদ আজ বিকেল পৌনে ৪টার দিকে প্রতিবেশী অন্য দুই শিশুর সাথে বাড়ির পাশে নির্মাণাধী ভবনের কাছে খেলাধুলা করছিল। সেই ভবনের সেপটিক ট্যাংকিতে কোনো ঢাকনা ছিল না। খেলাধুলার এক পর্যায়ে সে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্বজনেরা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, খেলার একপর্যায়ে শিশুটি সেপটিক ট্যাংকিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









