
সিলেটে হামে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৬ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৩৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৪৮ জন।
শুক্রবার (২০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচ মাস বয়সী শিশু আবু সালেহ। শিশুটির বাড়ি সিলেট সদর উপজেলায়। এছাড়া একই হাসপাতালে মারা যায় ১০ মাস বয়সী শিশু তৌহিদুল ইসলাম। সে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮২৫ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৫৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন, মৌলভীবাজারে ১৭২ জন ও সুনামগঞ্জে ৯২১ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৩ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৮ জন, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চারজন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন হাম রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৫৪৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭৮ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১২ জন, ওয়েসিস হসপিটালে একজন, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ জন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ জন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৯৩ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
সবমিলিয়ে সিলেটে ৯৭ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ১৭ জন ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে তিন শিশুর মৃত্যু হয়েছিল। এছাড়া এ সময় তিনজনের হাম শনাক্ত হয়েছিল। পাশাপাশি হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল ১৫৭ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









