রুশ হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো। সংগৃহীত ছবি
ads

ইউক্রেনে রুশ হামলায় কমপক্ষে আটজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। এই হামলায় রাজধানী কিয়েভের তিনটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে এসব হামলা চালানো হয়। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানীর পোদিলস্কি, দারনিতস্কি ও পিভদেন্নি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে এই তিনটি সেতু দিয়ে যান চলাচল বন্ধ বা সীমিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

জরুরি প্রয়োজন ছাড়া শহরে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

জানা গেছে, রাজধানীসহ নয়টি অঞ্চলে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত মোট আটজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। দনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ, জাপোরিঝিয়া ও লভিভ অঞ্চলে হামলার পর হতাহতের খবর পাওয়া গেছে। 

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাতে রাশিয়ার ছোড়া ৪০৪ ড্রোনের মধ্যে ৩৮০টি এবং ৮২টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে তিনটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

সূত্র : আনোদোলু অ্যাজেন্সি