লোড হচ্ছে...
আশুলিয়ায় ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ২। টিয়ারশেল নিক্ষেপ, বিজিবি মোতায়েন ও ৩০টি কারখানা বন্ধের সর্বশেষ খবর জানুন।
১৩ দিন আগে

মোতায়েনকৃত বিজিবির মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুর এলাকায় তিন প্লাটুন, নারায়ণগঞ্জে নয় প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুইটি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
১৪ দিন আগে

বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
১৫ দিন আগে

রোববার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ ছিল স্বাভাবিক ও শান্তিপূর্ণ। সাভার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১৫ দিন আগে

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
১৫ দিন আগে

বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
১৬ দিন আগে

‘জিয়াউর রহমান যেমন একটি বিপর্যস্ত অবস্থা থেকে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন, তেমনি বর্তমান সরকারকেও দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
১৬ দিন আগে

আয়কর নির্দেশিকার এ উদাহরণে সঙ্গীতশিল্পীদের পেশাগত আয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। কোনো শিল্পী ব্যক্তিগতভাবে গান পরিবেশন করলেও তার সাথে সহশিল্পী, যন্ত্রশিল্পী ও অন্যান্য সহযোগী যুক্ত থাকলে তাদের পারিশ্রমিক পেশাগত ব্যয় হিসেবে বিবেচিত হতে পারে।
১৭ দিন আগে

যে মানুষগুলোর ঘামের বিনিময়ে দেশের রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি অর্জিত হয়। যাদের শ্রমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকে থাকে। তাদের ক্ষুধার্ত রেখে দেশের অর্থনীতি টেকসই হতে পারে না। তাই পোশাক কারখানায় ভাঙচুর বা সহিংসতা যেমন কঠোর হস্তে দমন করতে হবে, তেমনি রাজনৈতিক ইন্ধনের নামে শ্রমিকের ন্যায্য দাবি অবদমিত করার চেষ্টাও আত্মঘাতী হবে। শিল্পমালিক, শ্রমিক সংগঠন এবং সরকারকে আজ এক টেবিলে বসতে হবে গভীর সংবেদনশীলতা ও দূরদর্শিতা নিয়ে।
১৭ দিন আগে

গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১২টি মামলায় ৫ হাজার আসামি ও ৭০ জন গ্রেফতার হলেও নিহত শ্রমিক তৌফিক হত্যায় এখনো কোনো মামলা হয়নি।
১৭ দিন আগে

শুক্রবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ১০০টি কারখানা খোলা ছিল এবং সেগুলোতে উৎপাদন কার্যক্রম চলেছে। বাকি কারখানাগুলো বন্ধ আছে।
১৭ দিন আগে

গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী বোর্ড সদস্য ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরি হারের প্রস্তাব দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
১৮ দিন আগে

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কাঠের পরিবর্তে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতি। এতে ২৫ লাখ কর্মসংস্থান রক্ষা, অবাধ প্রতিযোগিতা নিশ্চিতকরণ এবং পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।
১৮ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিগত স্বৈরাচার আওয়ামী লীগের মতো ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন করে অর্থ পাচার করতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৮ দিন আগে

কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত করে জব্দ করার উদ্যোগ নেয়া হয়েছে। একইসাথে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিবরণও চাওয়া হয়েছে।
১৮ দিন আগে

কলকারখানা ধ্বংস হলে শ্রমিক ও তাদের পরিবারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের জীবিকা ও সন্তানদের ভবিষ্যৎ এসব কারখানার ওপর নির্ভরশীল।
১৮ দিন আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং বিদ্যুৎ-গ্যাসের ব্যয় বাড়লেও শ্রমিকদের আয় ও জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। একজন শ্রমিকের মাসিক আয়ে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার।
১৮ দিন আগে

জেলা প্রশাসক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ব্যাটালিয়ন ও আনসারসহ পাঁচ ধরনের বাহিনী মোতায়েন রয়েছে।
১৮ দিন আগে

বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় তিন প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
১৮ দিন আগে

কয়েক দিনের আন্দোলন ও সংঘর্ষ-ভাঙচুরের পর গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিছু কারখানায় শুরু হয়েছে উৎপাদন।
১৯ দিন আগে


