লোড হচ্ছে...
ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ মার্চ)...
২০ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন কে জিতবে তা নিয়ে নয়, বরং এই সংঘাত কীভাবে শেষ হতে পারে, তা নিয়ে। প্রতিটি পাল্টা আঘাতের ঘটনা মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তবে ভয়াবহতম যুদ্ধেরও শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান হয়। এখন মূল চ্যালেঞ্জ হলো সেই মুহূর্তটি অনুধাবন করা, যখন যুদ্ধ চালিয়ে যাওয়াটা থামিয়ে দেওয়ার চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়াবে।
২০ মার্চ, ২০২৬
ইরানের হামলাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের ‘ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ জনগণকে নিরাপদ স্থানে থাকার সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে একটি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা করছে। জনসাধারণকে সতর্কবার্তা ও সর্বশেষ তথ্যের জন্য ‘অফিসিয়াল চ্যানেলগুলোর’ ওপর নজর রাখতে বলা হয়েছে।
২০ মার্চ, ২০২৬
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান জানিয়েছে যে, হরমুজ প্রণালীর অবরোধ সরাতে সহায়তা করার লক্ষ্যে একটি মিশন বা অভিযান প্রস্তুতির বিষয়টি তারা বিবেচনা করবে। তবে এ বিষয়ে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। এদিকে জার্মানি ও নেদারল্যান্ডস জানিয়েছে, এই মিশনে অংশ নেওয়ার পূর্বশর্ত হলো যুদ্ধবিরতি কার্যকর করা কিংবা অন্ততপক্ষে সংঘাত বন্ধ করা।
২০ মার্চ, ২০২৬
ওয়াশিংটন ডিসি-ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা সুবিধাজনক অবস্থায় নেই এবং তিনি এখান থেকে বেরিয়ে আসার একটি কৌশল খুঁজছেন।
২০ মার্চ, ২০২৬
জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ‘সাউথ পারস’ গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার বিষয়টি ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছিল কি না, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়। ট্রাম্প এই পরিকল্পনার বিষয়ে আগে থেকে অবগত ছিলেন কি না, সে বিষয়ে নেতানিয়াহু সরাসরি কোনো মন্তব্য করেননি।
২০ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি তৈরি করা দেশগুলোর মধ্যে পাকিস্তান-ও অন্যতম বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড।
১৯ মার্চ, ২০২৬
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আহত অবস্থায় ১৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯২৪ জনে। এর আগে জানানো হয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলে এ পর্যন্ত মোট ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।
১৯ মার্চ, ২০২৬
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এবারের ঈদ জামাতকে ঘিরে বিশেষ আকর্ষণ হিসেবে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯ মার্চ, ২০২৬
ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের আজ ২০তম দিন চলছে। এর মধ্যেই চলতি বছরের শুরুর দিকে হওয়া অস্থিরতায় পুলিশ সদস্যদের হত্যা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অপরাধে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। ইরানের বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
১৯ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরায়েল সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালাবে না, যদি না ইরান ‘কাণ্ডজ্ঞানহীনভাবে সম্পূর্ণ নির্দোষ—এ ক্ষেত্রে কাতারকে—আক্রমণ করার সিদ্ধান্ত নেয়’। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র, ‘ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না-ই থাকুক, সাউথ পার্স গ্যাসক্ষেত্রের পুরোটাই এমন ভয়াবহ শক্তিমত্তার সঙ্গে উড়িয়ে দেবে, যা ইরান এর আগে কখনোই দেখেনি বা প্রত্যক্ষ করেনি।’
১৯ মার্চ, ২০২৬
রাস লাফান শিল্প কমপ্লেক্সের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘কাতারএনার্জি’ জানিয়েছে, তারা স্থাপনাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তাদের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সকল কর্মী নিরাপদে আছেন এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ইরানের এই হামলাকে সংঘাত উসকে দেওয়ার মতো একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
১৯ মার্চ, ২০২৬
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জেরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত কঠোর বিবৃতি এসেছে, যা অনেকটাই প্রত্যাশিত ছিল। কাতার এই হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্যমতে, ইরান এই পুরো অঞ্চলকে ধ্বংসের দ্বারপ্রান্তে কিনা ঠেলে দিচ্ছে। গত কয়েক ঘণ্টার মধ্যে কাতার আরও জানিয়েছে, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশে-সহ বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ছাড়ার জন্য তাঁদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
১৯ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যে, গত বছর মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ সক্ষমতা বা নিউক্লিয়ার এনরিচমেন্ট পুনর্গঠনের চেষ্টা করেনি। বুধবার প্রকাশিত এই তথ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধে জড়ানোর অন্যতম প্রধান যুক্তিকেই দুর্বল করে দিয়েছে। ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তারা বারবার দাবি করে আসছিলেন যে, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাই তাদের কূটনৈতিক আলোচনার পথ ছেড়ে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
১৯ মার্চ, ২০২৬
ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ওই অভিযানের জেরেই তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায়।
১৯ মার্চ, ২০২৬
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানি হামলার ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, এই হামলাগুলো ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য ‘মারাত্মক হুমকি’।
১৯ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি হত্যার পেছনে থাকা "অপরাধী খুনিদের" শীঘ্রই এর মূল্য দিতে হবে। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি, তার ছেলে এবং কয়েকজন সহকর্মীর হত্যার খবর তিনি "গভীর শোকের সঙ্গে" গ্রহণ করেছেন।
১৯ মার্চ, ২০২৬
লেবাননের প্রতি ‘সমর্থন ও সংহতি’ জানাতে বৈরুত সফরে যাচ্ছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের জনগণের প্রতি ‘ফ্রান্সের সমর্থন ও সংহতি’ প্রকাশ করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো লেবানন সফরে যাচ্ছেন।
১৯ মার্চ, ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদে দুটি তেল শোধনাগারে হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপ’ নেওয়ার অধিকার রিয়াদের রয়েছে। রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানকে অবশ্যই তাদের ‘ভুল সিদ্ধান্তগুলো’ পর্যালোচনা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের হামলা তেহরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না।
১৯ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কূটনৈতিক দপ্তরকে অবিলম্বে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব...
১৮ মার্চ, ২০২৬

