লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
৬ মার্চ, ২০২৬
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরানের যুদ্ধের কারণে নৌ চলাচল ব্যাহত হওয়ার পর একটি বিরল যাত্রায় অপরিশোধিত তেল বোঝাই করতে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে পৌঁছেছে একটি তেলের ট্যাংকার। সূত্র ও জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী (ট্র্যাকিং) ডেটার বরাত দিয়ে রয়টার্স জানায়, হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানোর পর গত ২ মার্চ গভীর রাতে ‘পোলা’ নামের ট্যাংকারটি এর এআইএস ট্র্যাকার বন্ধ করে দেয়। এরপর মঙ্গলবার আবুধাবি উপকূলে জাহাজটির পুনরায় খোঁজ মেলে।
৪ মার্চ, ২০২৬
রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে কৃষকের রসুন ও পেঁয়াজ ক্ষেত থেকে তুলে পাশের পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৩ মার্চ, ২০২৬
এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে নাটকীয়ভাবে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে হেরে গিয়েছিলো রিয়াল মাদ্রিদ। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে সরাসরি কোয়ালিফাই করতে পারেনি রিয়াল। আজ সেই বেনফিকার বিপক্ষেই মাঠে নামবে তারা। শেষ ষোলোর এই প্লে-অফ ম্যাচটির দিকে সকলের নজর থাকবে আজ।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
পডকাস্টে প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়ে ফারিয়া বলেন, “না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।” তার এই স্পষ্ট বক্তব্যে শাকিব-ফারিয়া জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনে কার্যত জল ঢেলে দেয়া হলো।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামি জীবন ব্যবস্থায় সময় ও কালের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তায়ালা কিছু সময়কে বিশেষ মর্যাদা দিয়েছেন, কিছু স্থানকে দিয়েছেন সম্মান, আবার কিছু রাতকে বানিয়েছেন রহমত, মাগফেরাত ও নাজাতের উপলক্ষ। তেমনই এক গুরুত্বপূর্ণ রজনী হলো শবে বরাত, যা শাবান মাসের পনেরো তারিখের রাত, যা আরবি ভাষায় ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ নামে পরিচিত।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র শবে বরাতকে মহান আল্লাহর রহমত, মাগফেরাত ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি মানবকল্যাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
৩ ফেব্রুয়ারি, ২০২৬
এ রাতকে ‘নিসফুন মিন শাবান’ অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনি বলে। তাফসিরে জালালাইনের ৪১০ পৃষ্ঠায় এ রাতের চারটি নাম উল্লেখ করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামি বর্ষপঞ্জির পবিত্র রাতগুলোর মধ্যে শাবান মাসের মধ্যরাতে পালিত লাইলাতুল বরাত মুসলমানদের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে। এই রাতকে রহমত, ক্ষমা ও ভাগ্য নির্ধারণের রাত হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয়, এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য করুণা ও ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন এবং তাদের তওবা ও আত্মশুদ্ধির সুযোগ প্রদান করেন। লাইলাতুল বরাত কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং এর মধ্যে নিহিত রয়েছে গভীর নৈতিক ও সামাজিক শিক্ষা, যা আজকের অশান্ত বিশ্বে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
১ ফেব্রুয়ারি, ২০২৬
বছর ঘুরে আবারও আসছে পবিত্র রমজান মাস। ইসলামিক ক্যালেন্ডার অনুসারে, শাবান মাসের ১৫তম রাতে বা ১৪ শাবান দিবাগত রাতেই মুসলিমরা পবিত্র শবেবরাত উদযাপন করবেন। সে হিসাবে এ বছর শবেবরাত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার রাত) পালন হবে।
৩০ জানুয়ারি, ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানিয়েছেন, আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার (১৯ জানুয়ারি)...
১৯ জানুয়ারি, ২০২৬
আলোচিত গান ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। তামান্না ভাটিয়া এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেন । গানটি ছবিতে তারই নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে। এ খবর জানা যায় হিন্দুস্তান টাইমস থেকে।
১৭ জানুয়ারি, ২০২৬
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে দুই দিনব্যাপী ‘এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মানারাত সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষায় আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হয়।
১১ জানুয়ারি, ২০২৬

