লোড হচ্ছে...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে কেন্দ্র করে সংঘাত আরো বাড়তে পারে—এমন আশঙ্কায় তেলের দাম ২ শতাংশেরও বেশি বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১৮ দিন আগে

হরমুজ প্রণালীতে একটি মার্কিন ড্রোন ধ্বংস করার দাবিকে শুক্রবার (৩০ অক্টোবর) প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সামুদ্রিক ড্রোন ধ্বংস করার দাবি করেছিল।
১৮ দিন আগে

আগামী ৩ নভেম্বর আমেরিকানরা কংগ্রেসের সদস্যদের নির্বাচিত করবে। দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট এই আইনসভা উচ্চ কক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ে গঠিত।
১৮ দিন আগে

জি২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার (৩০ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস এ খবর জানিয়েছে।
১৯ দিন আগে

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
১৯ দিন আগে

ওয়াশিংটন ও হাভানার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে ট্রাম্প প্রশাসন কিউবার এক কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছে। জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এ তথ্য জানিয়েছেন।
১৯ দিন আগে

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার বিরুদ্ধে ইরান ও ইউক্রেনে চলমান সংঘাত সম্পর্কিত গোপন তথ্য ফাঁস করার অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।
১৯ দিন আগে

টেক্সাসে সম্ভাব্য ভোটারদের ৪৯ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোকে সমর্থন করছেন। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে রয়েছেন ৪৩ শতাংশ ভোটার। মিশিগানে ডেমোক্র্যাট আব্দুল আল-সায়েদ রিপাবলিকান মাইক রজার্সের চেয়ে ৭ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। আল-সায়েদ পেয়েছেন ৪৯ শতাংশ সমর্থন, আর রজার্স পেয়েছেন ৪২ শতাংশ।
১৯ দিন আগে

ইরানি হামলার আশঙ্কায় সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সামরিক পদক্ষেপের বদলে কূটনীতিকে সুযোগ দিতে এবং সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে।
১৯ দিন আগে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে আগ্রাসন চালানোর ঝুঁকি এবং এর ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন রাশিয়ার সিনেটর আলেক্সেই পুশকভ। তিনি বলেছেন, উত্তেজনা বৃদ্ধি করেও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।
১৯ দিন আগে

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, অবিশ্বস্ত স্বাক্ষরের যুগ শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট কোনো চুক্তিতে স্বাক্ষর করেছেন বলেই ইরান এখন আর সহজে তা মেনে নেবে না। যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি রক্ষার প্রমাণ দিতে হবে।
১৯ দিন আগে

মার্কিন কর্মকর্তারা তাদের নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে এবং ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
১৯ দিন আগে

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা ঠেকাতে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশটির জাতীয় নিরাপত্তাপ্রধানের সাথে যোগাযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
১৯ দিন আগে

নজরদারি ও ছদ্মবেশী অভিযানে যুক্ত কর্মীদের তথ্যও ফাঁস; এক মাসে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় তৃতীয় বড় তথ্য ফাঁস
১৯ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৮ অক্টোবর) দাবি করেছেন, আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী মেরি পেলটোলা ও রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভানের নামের সাথে মিল থাকা আরেক প্রার্থীকে ব্যালট থেকে বাদ দিতে হবে।
১৯ দিন আগে

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো বুধবার (২৮ অক্টোবর) নিজেকে দেশের প্রকৃত নেতা দাবি করেছেন। গত রোববারের নাটকীয় দ্বিতীয় দফার নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলার কাছে হেরে গিয়ে স্বেচ্ছানির্বাসনে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর তিনি এ দাবি করেন।
২০ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ইরানের সাথে আলোচনার জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যন্সকে যে নির্দেশ দিয়েছেন তা সত্য না।’
২০ দিন আগে

রোববার নির্বাচনে পরাজয়ের পর থেকে দুই দিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি। ফলে তিনি কোথায় আছেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল। ফ্লোরিডায় পৌঁছানোর পর তার অবস্থান নিয়ে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে।
২০ দিন আগে

শিশু-কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের কথিত ক্ষতিকর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি গুরুত্বপূর্ণ মামলার বিচার শুরু হতে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে এ মামলায় জুরি সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এবার বিবাদী হিসেবে রয়েছে ফেসবুক-ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এবং প্রথমবারের মতো স্ন্যাপ।
২০ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৭ অক্টোবর) বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি এর ফলাফল মেনে নেবেন। তবে তার এ মন্তব্যকে আগামী সপ্তাহের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটের ফলাফল নিয়ে সংশয় তৈরির নতুন চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
২০ দিন আগে


