
দেশব্যাপী ফ্লাইট চলাচল বন্ধের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি, এক সাংবাদিক এমন প্রশ্ন তোলার পর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি (স্বরাষ্ট্রমন্ত্রী) মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, প্রেসিডেন্ট এ পরিস্থিতি মোকাবিলায় ‘সম্পূর্ণভাবে যুক্ত’ রয়েছেন।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক জিজ্ঞাসা করেন, ‘এ বিষয়ে আমরা কেন এখন পর্যন্ত তার (ডোনাল ট্রাম্প) কাছ থেকে কিছুই শুনিনি?’
জবাবে মুলিন বলেন, ‘আমি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগ পরিচালনা করি না।’ তবে তিনি জানান, সংকট শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট কর্মকর্তাদের সাথে একাধিকবার কথা বলেছেন ও পুরো অচলাবস্থার সময়জুড়ে পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত রাখা হয়েছে।’
মুলিন ট্রাম্পের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে আরো বলেন, ‘প্রেসিডেন্ট দেশের পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল অবকাঠামোর আমূল সংস্কারের জন্য জোর দিয়ে আসছেন।’
সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত দেশব্যাপী এই ফ্লাইট বন্ধের বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, যদিও এর আগে সন্ধ্যায় তাকে তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ সক্রিয় দেখা গিয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








