
মার্কিন কংগ্রেস সদস্য হাকিম জেফ্রিস স্বীকার করেছেন, যুদ্ধের আগের তুলনায় ইরান এখন আরো শক্তিশালী। একইসাথে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কখনোই এই যুদ্ধে জড়ানো উচিত হয়নি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের ভয়াবহ পরিণতি তুলে ধরে জেফ্রিস বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় এবং কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আমরা একটি বেপরোয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ মার্কিন জনগণের জন্য একটি বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, সাধারণ মানুষের জীবন আরো ব্যয়বহুল হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তাও আগের তুলনায় কমেছে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








