
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের বন্দরনগরী সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এই রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ‘এটি আগ্রাসী শত্রুর জন্য একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পাচার বন্ধ করতে হবে। যদি এই ধরনের লঙ্ঘন ও আগ্রাসন অব্যাহত থাকে, তবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স যেকোনো মাত্রায় পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
এদিকে দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর সিরিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘শত্রুপক্ষের গোলাবর্ষণ’ হয়েছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








