লোড হচ্ছে...
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০০টি শিশু প্রাণ হারিয়েছে।
১১ দিন আগে

শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
১১ দিন আগে

নতুন শনাক্ত নয়জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন ও হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন ভর্তি রয়েছেন।
১১ দিন আগে

ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে সাপ তাকে দংশন করে। বাড়িতে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
১১ দিন আগে

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৮ জনে।
১১ দিন আগে

প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘আগামী বছরের শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধটি অন্তর্ভুক্তির বিষয়ে এনসিসিসি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। যার যতটুকু অবদান, তা নিরপেক্ষ ও নির্মোহভাবে পাঠ্যবইয়ে তুলে ধরতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
১১ দিন আগে

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ মো: এছাহাক সরদার (৭৫) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১২ দিন আগে

মাত্র এক সপ্তাহ আগেও শরিফুলের সাথে হাসিমুখে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে বিয়ে করব।
১২ দিন আগে

মঙ্গলবার সকালে ট্যাংকটির ঢাকনা খুলে ভেতরের ঢালাইয়ের সেন্টারিং খুলতে মনির প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। পরে কুদ্দুসও সেখানে নামেন। এ সময় শাহ আলমসহ অন্য শ্রমিকরা পাশের একটি ভবনে কাজ করছিলেন।
১২ দিন আগে

যেহেতু তারা এখন দণ্ডপ্রাপ্ত, তাই তাদের লোকেশন যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে তাদের গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২ দিন আগে

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
১২ দিন আগে

কোরআন, হাদিস, ফিকাহ ও আরবি সাহিত্যে তার গভীর পান্ডিত্য ছিল। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বহু আলেমে দ্বীন তৈরি করেন। মৃত্যুকালে তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে অবস্থিত হারবাইদ দারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।
১২ দিন আগে

আমি ওই বিদ্যালয়ের দু’টি ভবনের সাব-ঠিকাদার হিসেবে কাজ পাই। আমি ক্যান্সারে আক্রান্ত থাকায় আমার ছেলেই আমাকে নিয়ে কাজের দেখাশোনা করত। আজকে বাবা-ছেলে একসাথে বিদ্যালয়ের কাজ দেখতে যাই।
১২ দিন আগে

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা যাচাই করা হচ্ছে।
১২ দিন আগে

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১২ দিন আগে


