
কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় আগুন লেগে একই পরিবারের দুইভাই মোহাম্মদ আবদুল্লাহ (১২) ও ওমর ফারুক (১০) দগ্ধ হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পৌরসভার ৫ নম্বর ওয়াডের কাহারিয়াঘোনা এলাকায় মওলভী ফজল করিমের বসতবাড়িতে আগুনের ঘটে। এ সময় বাড়িতে তার দুই ছেলে আবদুল্লাহ ও ফারুক ঘুমাচ্ছিলো। বাসায় তিনি ছিলেন না। স্থানীয় জনগণ এগিয়ে এসে তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয় এবং গুরুতর আহত বড় ভাই আবদুল্লাহ বার্ণ ইউনিটে চিকিৎসাধীনরয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগত ২০ হাজার টাকা ও আসবাবপত্র প্রদান করেন।
চকরিয়া পৌর জামায়াতের আমির আরিফুল কবির ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহয়তা ও সান্ত্বনা প্রদান করেন এবং সবায়কে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








