হাম
সিলেটের ম্যাপ। নয়া দিগন্ত

সিলেটে দু’দিন মৃত্যুহীন থাকার পর হামে ফের আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে দুই শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ২০১ জন। এই সময়ে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৬৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬১৬ জন।

Advertisement

মঙ্গলবার (১৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী সাড়ে ছয় মাস বয়সী নিপা বিশ্বাস মৌলভীবাজার সদর উপজেলার ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী সাত মাস বয়সী সাজেদা বেগম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২৮ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৬৩ এবং সুনামগঞ্জে ৭৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৭, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, সিলেট উইমেন্স মেডিক্যালে পাঁচ, নর্থ ইস্ট মেডিক্যালে নয়, ওয়েসিস হসপিটালে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ছয় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয় ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন হাম রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৬১৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৩, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৮, পার্কভিউ মেডিক্যালে ৩০, সিলেট উইমেন্স মেডিক্যালে পাঁচ, নর্থ ইস্ট মেডিক্যালে ১৬, মাউন্ট এডোরা হাসপাতালে ১০, ওয়েসিস হসপিটালে এক, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২১ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮৮, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৯২, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে কারও মৃত্যু না হলেও ৭৩ জন নতুন শনাক্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৭৯ জন।