বান্দরবান, বান্দরবানে স্কুলছাত্রের মৃত্যু, স্কুলছাত্রের লাশ উদ্ধার, শৈলপ্রপাত ঝরনা, শৈলপ্রপাত পর্যটনকেন্দ্র, ঝরনায় নিখোঁজ, ঝরনায় ডুবে মৃত্যু, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান সদর থানা, পাহাড়ি পর্যটনকেন্দ্র
মৃত স্কুলছাত্র তাহামিদুল কবির মিশকাত। নয়া দিগন্ত

বান্দরবানে ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ তাহামিদুল কবির মিশকাত (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনা থেকে পুলিশ ও স্থানীয়রা লাশটি উদ্ধার করে।

মৃত মিশকাত চট্টগ্রামের আনোয়ারার বটতলী এলাকার মামুনুল কবিরের ছেলে ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী শৈলপ্রপাত ঝরনায় গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝরনা থেকে ওপরে উঠে এলেও মিশকাত নিখোঁজ হয়। পরে বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। 

পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঝরনায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সকালে পুলিশ, সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা ঝরনা থেকে লাশটি উদ্ধার করেন।

বান্দরবান সদর থানার ওসি মো: মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।