লোড হচ্ছে...
নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে।
৭ ঘণ্টা ৪৭ মিনিট আগে

মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
৪ দিন আগে

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম নয়া দিগন্তকে জানান, সকালে ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ রয়েছে।
৪ দিন আগে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েক শ’ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে।
৫ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
৫ দিন আগে

মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার যাওয়ার সময় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
৫ দিন আগে

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ সেনপাড়া এলাকায় এম.এস. পাওয়ারের সামনে হাজারো ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। সেই আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালায়। ওই সময় সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
১২ দিন আগে

পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
১২ দিন আগে

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে মিরপুরের ৬০ ফিট রোড সংলগ্ন দক্ষিণ পীরেরবাগের ভাঙ্গা ব্রিজ এলাকায় স্কুলের নিজস্ব ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের শিক্ষাদর্শন, একাডেমিক পরিকল্পনা, পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ, শিক্ষক প্যানেল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়।
১৩ দিন আগে

‘বাসটিতে আগুন দেয়ার চেষ্টা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণ করা হয়েছে। কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
১৪ দিন আগে

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘জবাব চাই, জবাব চাই, মধ্যরাতে হামলা কেন’, ‘বোনের গায়ে হাত কেন’ এবং ‘পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘মধ্যরাতে হামলা কেন?’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন?’ এবং ‘বোনের হিজাব টানলি কেন?’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
১৬ দিন আগে

শুরুর ধাক্কাটা বাংলাদেশ দিয়েছিল দারুণভাবে। কিন্তু ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।
১৭ দিন আগে

বোলিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিল তাসকিন ও হাসান।
১৭ দিন আগে

প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচাতে বল হাতে মাঠে নামছে বাংলাদেশ।
১৭ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর-১১ থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় পেয়ে এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।
১৯ দিন আগে

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৯ দিন আগে

ডিবির ভাষ্য অনুযায়ী, মিরপুরে আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তারা মূলত স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন। বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে মিরপুরে জড়ো হয়েছিলেন। সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনমনে আতঙ্ক ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি।
২০ দিন আগে

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’
২২ দিন আগে

একদিক নাঈম আগলে রাখলেও অন্যদিকে চলে আসা-যাওয়ার যাত্রা। চ্যালেঞ্জিং পুঁজি পেল বাংলাদেশ।
২২ দিন আগে

অবিশ্বাস্য কিছু না ঘটলে আজই ইতি ঘটতে পারে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের।
২২ দিন আগে


