মিরপুরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মিরপুরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংগৃহীত

রাজধানীর মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ‌

Advertisement

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিস-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।