নাশকতার পরিকল্পনা, যুবলীগ, দফতর সম্পাদক, গ্রেফতার, মিরপুর মডেল থানা
গ্রেফতার যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা। সংগৃহীত
ads

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ নড়াইল জেলা যুবলীগের দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানার ওসি মো: হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।