শ্রমিক আন্দোলন, যান চলাচল ব্যাহত, শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, মিরপুর ট্রাফিক বিভাগ
মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

Advertisement

শনিবার মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পাশাপাশি চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।