লোড হচ্ছে...
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
৬ দিন আগে

এসআরবি-১৩ রংপুর সদর দফতরের বিপ্লব কুমার গোস্বামী জানান, অভিযানের সময় দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এসআরবি। পরে তাদের গঙ্গাছড়া থানায় হস্তান্তর করা হয়।
৬ দিন আগে

নৌ-বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বেশির ভাগকে মানব পাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাদের সমুদ্রপথে নেয়া হচ্ছিল। বোটটি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। আটক ব্যক্তিদের ও জব্দ করা বোটটি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
৬ দিন আগে

পাকিস্তান সীমান্তবর্তী রাস্ক শহরের কাছে একটি তল্লাশি চৌকিতে হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর কমপক্ষে এক সদস্য নিহত হয়েছেন।
৭ দিন আগে

মিডের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান বলেন, ‘সাংবাদিকদের ওপর নির্যাতন মুক্ত গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর প্রত্যক্ষ আঘাত। প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ করে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।’
৭ দিন আগে

ইরানের আশেপাশে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী নভেম্বরের মধ্যে এই সামরিক সমাবেশ সম্পন্ন হওয়ার কথা।
৭ দিন আগে

যুদ্ধকে সমর্থনযোগ্য মনে করেন না ৬৯ শতাংশ, ট্রাম্পের অর্থনৈতিক নীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে বলে মনে করেন ৬৫ শতাংশ
৭ দিন আগে

সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়) উদ্বোধন করেন এবং খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।
৭ দিন আগে

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছাতে বিলম্ব ঘটে।
৭ দিন আগে

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে উপজেলার ৪৮টি বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
৭ দিন আগে

দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
৭ দিন আগে

আমরা সেই পরিস্থিতির পরিবর্তন করে ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই। কোনো কোনো রাজনৈতিক দল কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরি করতে চায়। অরাজকতা সৃষ্টিকারীদের ৭১ সালে কি ভূমিকা ছিল? ১২ তারিখের নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করে কিছু সংসদীয় আসনে নির্বাচিত হয়েছে তারা। ৭১ সালের মতো এখনো গুপ্ত বাহিনী নারী নির্যাতন করছে উল্লেখ করে তাদের ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
৭ দিন আগে

এনবিআর জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট করদাতাদের কোনো বিলম্ব জরিমানা দিতে হবে না।
৭ দিন আগে

মঞ্জুয়ারা হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। সেই বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপের দাবি করেন তারা।
৭ দিন আগে

উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে প্রথম ধাপে রুহিয়া উপজেলার এক হাজার ১৪৯ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা সরাসরি জমা করা হয়।
৭ দিন আগে

এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের সাথে সামঞ্জস্য রেখে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। একইসাথে বিমানবাহিনীর সব সদস্যকে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে গ্রহণ এবং সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।
৭ দিন আগে

চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি থেকে উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছে প্রায় সাড়ে ৪০০ পরিবার। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের উদ্যোগ নেয়ায় চরম বিপাকে পড়েছেন এসব পরিবারের সদস্যরা। এরই মধ্যে লিজ নেয়া জমিতে খুঁটি স্থাপন করেছেন ইজারাদার।
৭ দিন আগে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবদল নেতার ভাই ও আরেক যুবককে আটক করে এলাকাবাসী। নিয়ে রাখা হয় একটি ক্লাবঘরে। ফোন দেয়া হয় ৯৯৯ নম্বরে। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সুরুজ মোড়ল বিচারের আশ্বাস দিয়ে তার ভাইসহ আরেক যুবককে ছাড়িয়ে নিয়ে যায়।
৭ দিন আগে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে মানবপাচারকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৭ দিন আগে

কৃষকদের সরকারি সহায়তা ও কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি কৃষি সেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা আরো সহজে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
৭ দিন আগে


