তারেক রহমান, সানায়ে তাকাইচি, বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়, তারেক রহমানের জাপান সফর, গার্ড অব অনার, অফিসিয়াল ভোজ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

মঙ্গলবার জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে, জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেন।

বাংলাদেশ ও জাপানের মধ্যকার নির্ধারিত শীর্ষ বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে অংশ নেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিসিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী।