
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে দায়িত্ব পালনকালে উপজেলার সদর এলাকার গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার বিবরণ ও পুলিশের বক্তব্য
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এসআই মোসলেম উদ্দিন গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তখন আ.লীগ নেতাকর্মীরা তাকে মারধর ও কুপিয়ে আহত করে চলে যায়।
হামলার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় এসআই মোসলেম উদ্দিনকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার প্রেক্ষাপট
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার এজাহারে ২২৪ জনের নাম উল্লেখ করা হয় এবং বাকিদের অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়। আলোচিত ওই মামলাটির বাদী ছিলেন টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম উদ্দিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








