ক্ষেতলালে নাশকতার মামলায় আ’লীগের মামুদপুর ইউনিয়ন সভাপতি গ্রেফতার
ক্ষেতলাল থানায় গ্রেফতার মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরী। নয়া দিগন্ত

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতা পরিকল্পনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়ন সভাপতি এম এইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার রাত ৯টার দিকে উপজেলার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নুরুন্নবী ক্ষেতলাল উপজেলার সমানতাহার গ্রামের মরহুম তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে। তিনি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এম এইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেফতার করে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে নুরুন্নবী বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈঠক ও যোগাযোগের মাধ্যমে পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে পুলিশি পাহারায় জয়পুরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।