কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা সহ-সভাপতি মো: নূরুল আমীন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা সহ-সভাপতি মো: নূরুল আমীন। নয়া দিগন্ত

নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতামূলক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি মো: নূরুল আমীনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মোহনগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে মোহনগঞ্জে উপজেলা ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগে গত ১১ নভেম্বর মোহনগঞ্জ থানায় দায়ের করা মামলায় মো: নূরুল আমীন এজাহারভুক্ত আসামি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুল ইসলাম হারুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।