
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭২৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১২৬, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭১, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬১ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৪৮টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৪, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫১৩, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১৬ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪৫টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৭১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৮৮টি গাড়ি রেকার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








