লোড হচ্ছে...
২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হ্যাডিক্ট সিনিয়র ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ দিন আগে

বিদ্যালয়ের নার্সারি শ্রেণির ছয় বছর বয়সী শিক্ষার্থী সেদিন নিয়মিত ক্লাস করতে স্কুলে যায়। সকাল সোয়া ৯টার দিকে অন্য শিক্ষকরা শ্রেণিকক্ষে চলে গেলে সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খান শিশুটিকে স্কুলের অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
১০ দিন আগে

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, লিফটে ওঠার সময় বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন পরীমনি। পরে ওই সাংবাদিক ফোনটি ছিনিয়ে নেন।
১০ দিন আগে

২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি বিরোধ নিষ্পত্তির জন্য একটি সালিশ বৈঠকের দিন নির্ধারিত ছিল। তবে ওই দিন সকাল পৌনে ৮টার দিকে জসিম তার মামা টেন্ডুল মোল্লা, করিম মোল্লা ও আজিজ মোল্লাকে শামসুল হকের বাড়িতে ডেকে নেন।
১০ দিন আগে

তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।
১০ দিন আগে

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য সাহসের সাথে ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছিলেন তাহসিফ। তিনি এ দৃশ্য ধারণ না করলে শেখ হাসিনা কিভাবে দেশ ছেড়েছিলেন, তা অজানা ও রহস্যঘেরা থেকে যেত।’
১০ দিন আগে

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। অন্যদিকে, পরীমণির পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন।
১০ দিন আগে

যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১০ দিন আগে

তাহসিফের ব্যবহৃত ফোনের সিডিআর ও লোকেশন ডেটা বিশ্লেষণ করে তার গতিবিধির সাথে অন্য কোনো ব্যক্তির গতিবিধির মিল পাওয়া যায় কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে ঘটনার আগে ও পরে একই ব্যক্তি বা ডিভাইস তার আশপাশে অবস্থান করেছিল কি না, তা প্রযুক্তিগতভাবে যাচাই করা যেতে পারে।
১১ দিন আগে

শাকিল হত্যা মামলায় অধিক তদন্তের জন্য মিন্টুকে দ্বিতীয় দফায় আদালতের অনুমতিতে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে নুরুজ্জামান মিন্টুকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।
১১ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৬ মামলার চার্জশিট ও ওয়ারেন্টভুক্ত আসামি মো: মিজানুর মালিথা ওরফে লিজু মালিথাকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।
১১ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হওয়া আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১১ দিন আগে

২০২০ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় ইমন বাইরে থাকার সুযোগে সিনথী পরিকল্পিতভাবে সাইফকে ওড়না দিয়ে হাত-পা ও নাক-মুখ বেঁধে শ্বাসরোধ করে এবং পরে পানি ভরা বালতিতে মাথা ডুবিয়ে হত্যা করেন।
১১ দিন আগে

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১১ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১৬৯ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গোয়েন্দা বিভাগে ২৪ জন এবং এসআরইউ একজনকে গ্রেফতার করেছে।
১১ দিন আগে

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
১১ দিন আগে

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ‘অক্টোবর মাসে মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।’
১১ দিন আগে

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার করেছে পুলিশ।
১১ দিন আগে

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১২ দিন আগে

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর মামলার প্রধান আসামি মো: শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
১২ দিন আগে


