
নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদরাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যার ১৪ দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার না হওয়ায় পরিবারে উৎকণ্ঠা বিরাজ করছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি বলেন, ‘মামলা তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে সদর উপজেলার মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
গত ৯ নভেম্বর নুহা মাদরাসায় গিয়ে আর ফিরে আসেনি। এতে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার পর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাপুর গ্রামে একটি ঘরের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা।
পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করে আসছিল। পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার করেছে মর্মে প্রতিবেদন দাখিল করে। পরে তার মা অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি)।
তিনি বলেন, ‘হত্যাকারীকে শনাক্ত করতে ইতোমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।’
বেগমগঞ্জ মডেল থানার ওসি সামছু জামান বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে জিজ্ঞাসার জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘পি এম রিপোর্টে শ্বাসবন্ধ হয়ে মারা গেছে বলে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









