
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান সজিবকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক-সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে ঢাকার উত্তরা এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন হাফিজুর রহমান সজিব। রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলীয় লোকজন নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার অবস্থান শনাক্ত করে যৌথবাহিনী অভিযান চালায়।
ঢাকার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হাফিজুর রহমান সজিবের বিরুদ্ধে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক-সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে উত্তরা থানা এলাকায় যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে মঙ্গলবার দুপুরে নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক-সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









