
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও নাশকতা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় জয়নাল মুন্সী নামে এক আসামিকে গ্রেফতার করেছে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জয়নাল মুন্সী চরযোশরদী গ্রামের জাহাঙ্গীর মুন্সী ছেলে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ আসামি জয়নাল মুন্সীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









