শীর্ষ সন্ত্রাসী
গ্রেফতার সুইডেন আসলাম। নয়া দিগন্ত
ads

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সকালে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়। এর আগে রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়। 

ডিএমপি অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘সুইডের আসলামকে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা আটকের পর ডিবিতে হস্তান্তর করেন। তিনি এখন ডিবি হেফাজতে আছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’ 

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

জানা যায়, থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেফতার করা হয়। 

সূত্র জানায়, সংবাদ মাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়।