লোড হচ্ছে...
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান। বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক বিচার-বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতারা সেখান থেকেই দল পুনর্গঠন এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার কৌশল নির্ধারণ করছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা এসব নেতা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকে নিয়মিত বৈঠক ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্ব ক্রীড়াঙ্গণে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রয়েছে বেশকিছু ইভেন্ট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। রাতে আছে কারাবাও কাপের ম্যাচ।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ দ. এশিয়ার ২ দেশ
৩ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ফলে অনেক নতুন সমীকরন তৈরী হয়েছে। তাদের এই কঠোর অবস্থানের প্রভাব কেবল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; পুরো ক্রিকেট বিশ্বেই এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই আঁচ এসে লাগছে বাংলাদেশ ক্রিকেটের গায়েও।
৩ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর একটি বড়সড় বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে।
৩ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পাকিস্তানি ঘোষণাকে কটাক্ষ করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তাঁর মন্তব্য—যেভাবে পাকিস্তানের অনেক ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়ে আবার ফিরে আসেন, ঠিক তেমনভাবেই চাপ বাড়লে এই বয়কট সিদ্ধান্ত থেকেও পাকিস্তান ‘ইউ-টার্ন’ নিতে বাধ্য হতে পারে।
২ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট । শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা “নীতিগতভাবে” হয়ে গেছে। 1ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত নাকি ইরান থেকে তেল কেনার পরিবর্তে এবার ভেনেজুয়েলা থেকে তেল কিনতে যাচ্ছে। ট্রাম্পের ভাষ্য, “ভারত আসছে, এবং তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে… আমরা ইতোমধ্যে এই চুক্তি—অন্তত ধারণাগতভাবে—করে ফেলেছি।” তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারত সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে ইরানি তেল আমদানি করতে পারেনি। বরং ইউক্রেন যুদ্ধকে ঘিরে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবের মধ্যে দাম তুলনামূলক কমে যাওয়ায় ভারত রাশিয়া থেকে বেশি তেল কিনেছে—এমনটাই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
১ ফেব্রুয়ারি, ২০২৬
পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারত নির্বাচন নিয়ে বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার সুযোগ (অধিকার) রাখে...
২৮ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কারের ঘটনায় ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নজিরবিহীন বিতর্ক। এই ঘটনায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান, যা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে আইসিসির নেওয়া সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২৮ জানুয়ারি, ২০২৬
ভারতের পার্লামেন্টের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। অধিবেশনের শুরুতে রাজ্যসভা ও লোকসভা—উভয় কক্ষেই তাঁর এবং কয়েকজন প্রয়াত ভারতীয় সাবেক এমপির স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
২৮ জানুয়ারি, ২০২৬
ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়েছে—এমন অভিযোগ সম্পূর্ণরূপে অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২৪ জানুয়ারি, ২০২৬
ভারতে চলমান ভোটার তালিকা সংশোধনের ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়া নিয়ে এক জুরি প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত অস্থিরতার সাথে কাজটি করা হচ্ছে এবং ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালা সঠিকভাবে মানা হচ্ছে না। বিহারে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা হতে নাম বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদের অধিকাংশই বৃদ্ধ, ফলে তাদের বয়স্ক ভাতা বন্ধ হয়ে গিয়েছে। এভাবে গুজরাটের আহমেদাবাদেও ১ হাজার ২০৬ জনকে মৃত দেখানো হয়েছে।
২১ জানুয়ারি, ২০২৬
ভারত-শাসিত কাশ্মীরে মসজিদগুলোর ওপর পুলিশের নজরদারি বা ‘প্রোফাইলিং’ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রীনগরের জওহর নগর এলাকার বাসিন্দা মোহাম্মদ নওয়াজ খান এখন আক্ষেপ করছেন যে, কেন তার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবা সানাউল্লাহ খান স্থানীয় মসজিদ কমিটির প্রধান হওয়ার দায়িত্ব নিয়েছিলেন।
২০ জানুয়ারি, ২০২৬
ভারতীয় বাংলা সিনেমার দাপুটে তিন অভিনেতা—প্রজেনজিৎ চ্যাটার্জি, চিরিঞ্জিত চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক। ৪২ বছর আগে মুক্তি পাওয়া অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন...
১৯ জানুয়ারি, ২০২৬
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)...
১৩ জানুয়ারি, ২০২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উনকোটি জেলায় পূজা ও মেলার চাঁদা দাবি নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫-৬ জন আহত হয়েছেন, পাশাপাশি কয়েকটি বাড়ি ও দোকানে আগুনের ঘটনা ঘটেছে।
১১ জানুয়ারি, ২০২৬
ভারত তার নৌবাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন করছে। এই ঘাঁটির মাধ্যমে বঙ্গপোসাগর ও ভারত মহাসাগরে চীনা উপস্থিতি এবং বাংলাদেশ-চীনের সামরিক সহযোগিতা নজরদারিতে রাখা হবে।
১১ জানুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনে এমন দেশগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপের বিল অনুমোদন দিয়েছেন। প্রস্তাবিত এই ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট’-এর আওতায় চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা হোয়াইট হাউজ পাবে। এ তথ্য জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম।
৮ জানুয়ারি, ২০২৬
গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর ফেরত দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন
৮ জানুয়ারি, ২০২৬

