শেখ হাসিনা ও মাহমুদা বেগম কৃক
শেখ হাসিনা ও মাহমুদা বেগম কৃক। সংগৃহীত
ads

ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক—এরকম একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পায় নাই। শেখ হাসিনার আমাকে দেয়ার-নেয়ার কিছু নাই ও আমার জন্য কিছু করতে পারবে না।  তাই আমাকে যদি ইনসাল্ট করে আমিও তাকে ছেড়ে দেবো না। আমি কিছু মনে করি না এখন’।

অডিওতে মোবাইলে এক নারীর সাথে এসব কথা বলতে শোনা যাচ্ছে মাহমুদা বেগমকে। সেখানে হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন মহিলা লীগের এই নেত্রী। তবে অডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি নয়া দিগন্ত। 

আরো পড়ুন : শেখ হাসিনা প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন

মোবাইলের অপর প্রান্তে থাকা নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, আমি যে বেঁচে আছি এই তো বেশি। কেন করবে; উনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা। আমরাও এ দলটি বানিয়েছি—এটা আমাদেরও দল।  উনার একার দল না। উনি যা মন চাইবে তাই করবে। 

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পায় নাই। শেখ হাসিনার আমাকে দেয়ার-নেয়ার কিছু নাই ও আমার জন্য কিছু করতে পারবে না। তাই আমাকে যদি ইনসাল্ট করে আমিও তাকে ছেড়ে দেবো না। আমি কিছু মনে করি না এখন’।

মহিলা লীগের এই নেত্রী বলেন, ‘আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশেকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। তুমি লিখে রাখ; তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ। ভবিষ্যৎ খুব খারাপ জানো? কিছুই জানো না। আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সাথে যোগাযোগ রাখি। উনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন—বলো আমাকে। কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারে না কেন?’