বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, অবৈধ অনুপ্রেবেশকারী, সীমান্ত নিরাপত্তা, ভারত-বাংলাদেশ শূন্যরেখা
নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। নয়া দিগন্ত
ads

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেছেন, ‘অবৈধ অনুপ্রবেশকারীরা সীমান্ত অতিক্রম করলেই তাদের আটক করা হবে।’

শনিবার (২৮ নভেম্বর) সকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের ভারত-বাংলাদেশ শূন্যরেখায় কর্মরত বিজিবি সদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘সীমান্তে সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।’

তিনি জানান, আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, নাশকতামূলক কার্যক্রম, অস্থিতিশীলতা ও যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে।

সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদেরও সজাগ থাকার আহ্বান জানিয়ে সেক্টর কমান্ডার বলেন, ‘এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলেই দ্রুত বিজিবিকে খবর অনুরোধ রইলো।’

এর আগে, বেলা ১১টার দিকে তিনি হিলি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন এবং সীমান্তে অপরাধীদের অপতৎপরতা রুখতে বিজিবির নেয়া পদক্ষেপগুলো ঘুরে দেখেন। এ সময় জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ অন্য স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।