
লীগ ধর জেলে ভর; আপা আপা করিস না, তোদের আপা আসবে না শ্লোগানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ করেছে বেরোবি শাখা ছাত্রশিবির।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ছাত্রশিবির এ বিক্ষোভ করে।
বেরোবি ক্যাম্পাসে ভিসির বাসভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। শাখা সভাপতি রাকিব মুরাদ ও সেক্রেটারি ইমরান খান সৌরভের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে আপা আপ করিস না, তোদের আপা আসবে না; লীগ ধর জেলে ভর; একশন টু একশন, ডাইরেক্ট একশনসহ নানা শ্লোগান দেন শিবির নেতাকর্মীরা। পরে প্রধান ফটকের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ও সেক্রেটারি।
এ সময় শিবির সেক্রেটারি সৌরভ বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদকে বলতে চাই—ভারত যদি বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা করতে চায়, বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। বাংলাদেশের জনগণ জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও যদি দরকার হয়, বাংলাদেশের জনগণ এবং ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যেকোনো নৈরাজ্যকে রুখে দিবে।’
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে বলতে চাই আপনারা যেভাবে আগে চুপচাপ ছিলেন, এভাবে থাকেন। যদি আপনারা নৈরাজ্য সৃষ্টি করতে চান, তাহলে এটার ফলাফল কোনোভাবেই ভালো হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলতে চাই জুলাই সনদ মেনে নিন, গণভোট গণরায় বাস্তবায়ন করুন; না হলে আপনারা এই ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।’
শিবির সভাপতি রাকিব বলেন, ‘ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ১৭ বছর এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তারা গুম, খুন, হত্যার রাজনীতি শুরু করে দিয়েছিল। সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারও দেশে নৈরাজ্য তৈরি করে দেশে বিভাজনের রাজনীতি তৈরি করতে চায়। সেই জায়গায় স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আবারও জুলাইয়ের মতো জীবন দেব, তবুও আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই পতিত স্বৈরাচারকে আর ফিরে আসতে দেব না, দেব না, দেব না।’
তিনি আরো বলেন বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, খুনি হাসিনা নাকি বেঁচে নেই এবং কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে এটা পার্শ্ববর্তী দেশের নোংরা রাজনীতি হতে পারে। তিনি মারা যাক, বেঁচে থাকুক—তাকে নিয়ে যাতে পার্শ্ববর্তী দেশ বা কেউ নোংরা রাজনীতি করতে না পারে সে জন্য আমাদেরকে সদা-সর্বদা সতর্ক থাকতে হবে। আমরা সর্বদা সতর্ক এবং সজাগ থাকব, যাতে আওয়ামী নৈরাজ্যকে আমরা রুখে দিতে পারি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









