
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ভারত যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে বাংলাদেশ।
ছয় দিনের পাকিস্তান সফরকালে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি উর্দুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সেখানে স্পিকার আরো বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে।
আরো পড়ুন : আমিও হাসিনাকে ছেড়ে দেব না : কঠিন হুমকি মহিলা লীগ নেত্রীর
হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশ ‘প্রতিবেশী একটি দেশের উপনিবেশে পরিণত হয়েছিল’, যার ফলে দেশের জনগণ চরম দুর্ভোগের শিকার হয়েছে।
স্পিকার বলেন, ‘শেখ হাসিনা একটি মুসলিমবিদ্বেষী দেশে আশ্রয় নিয়েছেন।’
জাতীয় সংসদের স্পিকার আরো বলেন, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তাহলে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে।
তিনি বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবল তার কর্মীদের সক্রিয় রাখার উদ্দেশ্যে দেয়া হচ্ছে। আগামী ১০ বছরেও তিনি বাংলাদেশে ফিরবেন না।’
পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী ও গভীর হবে।
এদিকে হাফিজ উদ্দিন দাবি করেন, ৫০টিরও বেশি ছোট-বড় নদী ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু ভারত ধারাবাহিকভাবে ব্যারাজ নির্মাণ করছে, যাতে আমাদের দেশে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









