লোড হচ্ছে...
বিসিবির এই দলে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র দু’জন ক্রিকেটারের। সাম্প্রতিক ঘরোয়া লিগগুলোতে নজর কাড়া বেশিভাগ তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারকে নিয়ে দলটি গঠন করা হয়েছে।
২১ অক্টোবর, ২০২৬

প্রায় ৯০ শতাংশ দুর্ঘটনার মূল কারণ চালকদের অতিরিক্ত গতি, বেপরোয়া মনোভাব এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং। দেশের মহাসড়কে আনুমানিক লক্ষাধিক ফিটনেসবিহীন, ব্রেক-ফেল ও অননুমোদিত মোটরযান মুক্তভাবে চলাচল করছে। চালকের যোগ্যতা পরীক্ষা না করে এবং গাড়ি সশরীরে তদারকি না করেই মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ফিটনেস ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রদান করা বিআরটিএ-এর ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। টানা ১২ থেকে ১৬ ঘণ্টা ঘুমহীন অবস্থায় গাড়ি চালানোর ফলে চালকরা মনোযোগ হারিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছেন।
২২ অক্টোবর, ২০২৬

প্রতি বছরই নিষেধাজ্ঞার শুরুতে চাল বিতরণে দেরি হয়, আর ভোগান্তি পোহাতে হয় প্রান্তিক জেলেদের। শুধু চাল নয়; নগদ সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের দাবি তাদের দীর্ঘদিনের।
২১ অক্টোবর, ২০২৬

হিন্দু ধর্মাবলম্বীরা আগের সরকারের সময়ের তুলনায় এ বছর পূজায় বেশি অনুদান পেয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
২১ অক্টোবর, ২০২৬

বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তার দুই মেয়ে জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি।
২১ অক্টোবর, ২০২৬

গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিনজন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো: রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয় এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে।
২১ অক্টোবর, ২০২৬

কুমিল্লার লাকসামের আজগরা এলাকায় লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়েছে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর। এ ঘটনায় গাফিলতির অভিযোগে রেলপথের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো: গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ অক্টোবর, ২০২৬

বুধবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
২১ অক্টোবর, ২০২৬

উপজেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আটটি মোবাইলফোন উদ্ধার করতে সক্ষম হয় কুলাউড়া থানা পুলিশ।
২১ অক্টোবর, ২০২৬

‘মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকা এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করাই হবে আমাদের অগ্রাধিকার।’
২১ অক্টোবর, ২০২৬

লংমার্চের পথে ছয়টি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায়, সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে, বেলা সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং দুপুর ২টায় ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা হবে।
২১ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়া বাংলাদেশী কর্মীদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এবং শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা গন্তব্য। এর পাশাপাশি দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের এক নীরব বিপ্লব ঘটেছে, যা চীনের পোশাক বাজারকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
২১ অক্টোবর, ২০২৬

মানববন্ধনে প্রেসক্লাবের নেতারা বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক এবং সংবাদপত্র জাতির দর্পণ। কাজেই সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা বাঙালি জাতি কখনো বরদাশত করবে না। সাংবাদিক লুৎফজ্জামান আলিফকে যারা গুলি করে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
২১ অক্টোবর, ২০২৬

প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের সাথে বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্প্রসারণ এবং অংশীদারত্ব আরো জোরদার করার বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে।
২১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পর সার্বিক পরিস্থিতির উন্নতি হতে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে। এছাড়া আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।
২১ অক্টোবর, ২০২৬

১৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সাভারের বাসা থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন পারভেজ বিশ্বাস (৩৪)। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ওভারব্রিজের নিচ দিয়ে ফেরার পথে এক নারী তার কাছে লিফট চান।
২১ অক্টোবর, ২০২৬

শেষ চারটি উইকেটই নেন রশিদ। ৮.২ ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তিনি। দুটি করে নেন আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আজমদজাই। একটি করে নেন বিলাল সামি ও মোহাম্মদ নবী।
২১ অক্টোবর, ২০২৬

সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি ফ্লাইট। এছাড়া সৌদিয়ার ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ও রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
২১ অক্টোবর, ২০২৬

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার কৃষ্ণ দাস বিশ্বাস জানান, দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তে তার মাথার ভেতর থেকে একটি ছোট সাইজের গুলি বের করা হয়েছে। এটি পিস্তল বা রিভলভারের গুলি হতে পারে। যা অধিক তদন্ত শেষে নির্দিষ্ট করে বলা যাবে।
২১ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের মেরিনড্রাইভ সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
২১ অক্টোবর, ২০২৬


