উদ্ধার হওয়া মোবাইলফোন ফেরত দেয়া হলো প্রকৃত মালিককে
উদ্ধার হওয়া মোবাইলফোন ফেরত দেয়া হলো প্রকৃত মালিককে । নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ চুরি যাওয়া আটটি মোবাইলফোন উদ্ধার করেছে। উদ্ধারকৃত আইফোনসহ চারটি মোবাইলফোন বুধবার (২১ অক্টোবর) বিকেলে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Advertisement

কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আটটি মোবাইলফোন উদ্ধার করতে সক্ষম হয় কুলাউড়া থানা পুলিশ।

আজ (বুধবার) উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্য থেকে আইফোনসহ চারটি ফোনের প্রকৃত মালিকানা যাচাই ও শনাক্তকরণ শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শখের ও প্রয়োজনীয় মোবাইলফোনটি ফেরত পেয়ে মালিকরা কুলাউড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশি তৎপরতায় মোবাইলগুলো উদ্ধার করা করা হয়েছে।