সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

Advertisement

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মধ্যনগর বাজারের শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রেসক্লাবের নেতারা বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক এবং সংবাদপত্র জাতির দর্পণ। কাজেই সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা বাঙালি জাতি কখনো বরদাশত করবে না। সাংবাদিক লুৎফজ্জামান আলিফকে যারা গুলি করে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’ 

কর্মসূচিতে মধ্যনগর উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, সাইদুর রহমান জিয়া ও সার্জেন্ট মো: আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মো: আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, আজকের খবরের মধ্যনগর উপজেলা প্রতিনিধি মো: আসরাফ উদ্দিন হিল্লোল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, সাংবাদিক শিহাব মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সদস্য বাছির আহম্মদসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।