
মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাঁচ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগের কমিটির দলীয় কোনো কার্যক্রম না থাকায় সেটি বাতিল করে কেন্দ্রীয় কমটির সিদ্ধান্ত অনুযায়ী সাবেক ছাত্র নেতা মো: শাহিন শাহ সাম্যকে সভাপতি ও সেলিম সরকারকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন ও দফতার সম্পাদক মো: আমিনুল ইসলাম সজিব।
নবগঠিত কমিটির সভাপতি মো: শাহিন শাহ সাম্য বলেন, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। পাশাপাশি দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।’
সাধারণ সম্পাদক সেলিম সরকার বলেন, ‘মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকা এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করাই হবে আমাদের অগ্রাধিকার। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








