
কক্সবাজারের হিমছড়ি এলাকায় সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও আরো একজন পর্যটক এখনো নিখোঁজ আছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে মারিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুলাইমান জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিহত তিনজনের মধ্যে দু’জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন রোহান ও জিসান। দু’জনই ঢাকার উত্তরার বাসিন্দা।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সৈকতে গোসলে নেমে ঢেউয়ের স্রোতে ভেসে যান তারা। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়। এখনো আরো একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








