
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত মোট ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ২০ হাজার ২৫৪ যাত্রী ভোগান্তিতে পড়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনা শাখার স্কোয়াড্রন লিডার সাকিব বুধবার (২১ অক্টোবর) এসব তথ্য জানান।
তিনি বলেন, বিঘ্ন হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি ও ৭৩টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি ফ্লাইট। এছাড়া সৌদিয়ার ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ও রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে ইন্ডিগোর ২৮টি ফ্লাইট। এছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি, সালামএয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি ও ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ব্যাহত হয়েছে। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








