লোড হচ্ছে...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘ দেখা যাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘগুলো নদী পেরিয়ে বাংলাদেশের লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা করছেন সীমান্তবাসী, সতর্কতায় রয়েছে বিজিবি।
১৪ দিন আগে

‘একটা সময় বিএনপি সম্পর্কে সমাজে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। কিন্তু সময়ের বিবর্তনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা তাকে বিপুলভাবে সমর্থন করেছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ পরিবর্তনশীল এবং মানুষকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।’
১৪ দিন আগে

জঙ্গলাকীর্ণ স্থানে কয়েক দিন ধরে আটকা পড়ে থাকা ওই নারীর খাওয়া-দাওয়া, ঘুম ও থাকার কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় তিনি চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন। এছাড়া ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
১৪ দিন আগে

‘গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার প্রথম দিনের কাজ শুরু করা হয়েছে।’
১৪ দিন আগে

প্রাথমিকভাবে প্রতি শুক্রবার টঙ্গীর আটটি স্থানে খোলা ট্রাকে এই চাল বিক্রি করা হবে। পর্যায়ক্রমে গাজীপুরের আরো ২২টি পোশাক কারখানার শ্রমিকদের জন্য এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ কারখানার পরিচয়পত্র দেখাতে হবে।
১৪ দিন আগে

‘পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে একটা কাজ হয়তো আমাদের হতে যাচ্ছে। পাকিস্তানি একজন নায়িকাও কাজ করবেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রির খবর নিয়ে দেখলাম, আগে আমরা জানতাম তাদের কিছুই নেই। কিন্তু তাদের সিনেমা হলের সংখ্যা, রানিং হলের সংখ্যা নাকি ১২০০ প্রায়। মাল্টিপ্লেক্সও অনেক। আরো অবাক হলাম, তাদের একটা সিনেমা ব্লকবাস্টার হলে ২০০-৩০০ কোটি টাকা আয় করে। ওয়ান্ডারফুল! আমরাও সে জায়গা থেকে পিছিয়ে থাকব না।’
১৪ দিন আগে

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ দিন আগে

‘মাদক, বিভিন্ন অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।’
১৪ দিন আগে

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩০৪ জনে।
১৪ দিন আগে

শুক্রবার সকালে দুই বছর বয়সী নাতিকে সাথে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তাদের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক্টর।
১৪ দিন আগে

‘মানুষের সেবাই হোক আমাদের পথচলার অঙ্গীকার। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।’
১৪ দিন আগে

এই সম্প্রসারণের ফলে দেশের ব্যস্ততম রেলওয়ে করিডোর ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সংযোগ স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। এতে যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনে গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
১৪ দিন আগে

প্রথমে একটি ট্রাকের পিছনে ডলফিন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দু’টি প্রাইভেটকার, দু’টি ট্রাক এবং দু’টি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫ যানবাহন সংঘর্ষ হয়।
১৪ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
১৪ দিন আগে

স্বাধীনতার ৫৪ বছরেও এ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা হয়নি, সংস্কারও হয়নি। বর্তমান সরকার ইতোমধ্যে সড়কটির পাকাকরণের কাজ শুরু করেছে। পাশাপাশি সড়কটি সুন্দরদীঘি সেচমাথা পর্যন্ত সম্প্রসারণ ও বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে।
১৪ দিন আগে

‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার।’
১৪ দিন আগে

‘আগে বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষার্থীরা ভয় পেত। গেস্টরুমে গিয়ে অনেক বড় বড় স্বপ্ন একদিনেই নিঃশেষ হয়ে যেত। জুলাই বিপ্লব এসে অনেক কিছু পরিবর্তন করে দিয়ে গিয়েছে। এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে মাত্র ৩৬ দিনে তাড়িয়ে দিয়েছে এদেশের মানুষ।’
১৪ দিন আগে

ইয়েমেনের সাদায় গোলাবর্ষণের ঘটনায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
১৪ দিন আগে

মীর মশাররফ হোসেন শুধু কুষ্টিয়ার সম্পদ নন, তিনি সমগ্র বাংলাদেশের সম্পদ। বাংলা ভাষাভাষী সব মানুষের কাছেই তিনি একজন কালজয়ী সাহিত্যিক। তিনি যখন বাংলা ভাষায় সাহিত্যচর্চা শুরু করেন, তখন মুসলমানদের মধ্যে তার মতো উল্লেখযোগ্য সাহিত্যিক তাঁর আগে আর কাউকে আমরা পাইনি।
১৪ দিন আগে

মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার চার-পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করে সড়কটি দ্রুত সারা বছর চলাচলের উপযোগী করতে হবে।
১৪ দিন আগে


