
ইয়েমেনের সাদায় গোলাবর্ষণের ঘটনায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) হাউছি গোষ্ঠীর সূত্রের বরাত দিয়ে কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, সাদার শাদা জেলায় এই হামলা চালানো হয়েছে। এলাকাটি দীর্ঘকাল ধরে হাউছিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং এখানেই এই গোষ্ঠীর উদ্ভব হয়েছিল।
হাউছি সূত্র আরো জানায়, তারা তাইজের বিভিন্ন অবস্থানে অভিযান চালিয়েছে এবং ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরকারি সামরিক ক্যাম্পগুলোতে হামলা করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








