লোড হচ্ছে...
ব্যাংকের অডিট চলাকালে ব্যাংক কর্মকর্তার কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যুর অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা ৪৬ মিনিট আগে

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৫ ঘণ্টা ১ মিনিট আগে

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর এক দিনেই দেশে ১০৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
১৮ ঘণ্টা ৫০ মিনিট আগে

অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে শুধু ব্যয় কমানো নয়, বরং রাজস্ব আহরণের সক্ষমতা বাড়ানো এবং সরকারি অর্থের ব্যবহার আরও কার্যকর করার দিকে নজর দিতে হবে বিশ্বব্যাংক তাদের পর্যবেক্ষণে প্রকাশ করেছে।
২০ ঘণ্টা ৫৬ মিনিট আগে

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাট নিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই সশস্ত্র হামলায় দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময় ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এমনকি ঘটনার চিত্র ধারণ করার অপরাধে সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো জঘন্য হুমকি প্রদান করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।
১ দিন আগে

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জঁ পেম নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
১ দিন আগে

রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। একইসাথে ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোর ওপর জোর দেন তিনি।
১ দিন আগে

‘রাজশাহী অঞ্চলে বৃহৎ শিল্পের উপস্থিতি তুলনামূলক কম হলেও কৃষি ও কৃষিনির্ভর অর্থনীতি এ অঞ্চলের প্রধান ভিত্তি। ধান-চালের বড় ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি আম, রেশম, কাঁসা, হোসিয়ারি, শাড়ি-লুঙ্গি ও মৎস্য চাষসহ বিভিন্ন খাত আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
৪ দিন আগে

সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৪ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই মাসে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।
৫ দিন আগে

তিনি বলেন, তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এই আধুনিক সদর দফতর কেবল একটি নতুন অবকাঠামো নয়, বরং বাহিনীর ব্যাপক সংস্কার, আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মিতব্য এই বহুতল ভবন আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা, দ্রুত তথ্য বিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালনার আধুনিক কমান্ড সেন্টার হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।
৫ দিন আগে

মন্ত্রী বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যে কোনো ছোট ব্যবসায়ী যে কোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।
৬ দিন আগে

বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তির বড় উৎস হয়ে উঠেছে প্রবাসী আয়। নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জুলাই ১ থেকে সেপ্টেম্বর ২৮ পর্যন্ত বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৮৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৯৯ কোটি ২০ লাখ ডলার বা ১৩.৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যের ভিত্তিতে এ হিসাব পাওয়া গেছে।
৬ দিন আগে

এবারই ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আগের ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণার ব্যবস্থা থেকে সরে এসে অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত সমন্বয় করার সুযোগ তৈরি হলো।
৬ দিন আগে

কেন্দ্রীয় ব্যাংক আগামীকাল বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে অক্টোবর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: হাবিবুর রহমান।
৭ দিন আগে

আর্থিক সঙ্কটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার শিক্ষাজীবন অব্যাহত রাখা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষ আলামিনের পরিবারের সাথে যোগাযোগ করে তার শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সহায়তার উদ্যোগ গ্রহণ করে।
৭ দিন আগে

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘একটিও হৃদস্পন্দন যেন উপেক্ষিত না হয়’। প্রতিবছর ২৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
৭ দিন আগে

নতুন এই ব্যবস্থার অধীনে, বাংলাদেশে পরিচালিত বিদেশী এয়ারলাইনসগুলো বিমান টিকিটের বিপরীতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবে, যা দেশের বাইরে অবস্থিত আন্তর্জাতিক পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে।
৮ দিন আগে

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একইসাথে গ্রাহক সেবা উন্নত করা, বিভিন্ন নতুন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন এবং ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান ও গতিশীল রাখতে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
৮ দিন আগে

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো পেমেন্ট সিস্টেম পরিচালনা বা পেমেন্ট সেবা প্রদান নিষিদ্ধ।
৮ দিন আগে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যায় প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীসহ তিনটি প্রদেশে দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার। তুরস্কের বার্তা সংস্থা আনদোলু...
৯ দিন আগে


