লোড হচ্ছে...
গত নির্বাচনের পর থেকেই স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডকে বেশ কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে দুই কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঁইয়া রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
২৫ মার্চ, ২০২৬
জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক করে নতুন এই প্যানেলকে ২০২৭ সাল পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি।
২৫ মার্চ, ২০২৬
গতকাল হঠাৎ বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পরে গণমাধ্যমকে জানিয়েছেন। বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকা অবস্থায়, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আমজাদ পাল্টা প্রশ্ন করেছেন।
২৪ মার্চ, ২০২৬
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্যানেলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে...
২৩ মার্চ, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। ঈদের ছুটির মধ্যেই পদত্যাগ চিঠি বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছেন তিনি। পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন আমজাদ।
২৩ মার্চ, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেল নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ার ফলে দেশের ক্রিকেটে অস্থিরতার সৃষ্টি হয়েছে।
১৭ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। সবাই এখন ঈদের ছুটিতে। এর মধ্যেই চলতি মাসে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), যেখানে দল পেয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। তবে তারা আদৌ খেলতে পারবেন কি না—তা নির্ভর করছে বিসিবির ছাড়পত্রের ওপর।
১৭ মার্চ, ২০২৬
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বছরে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি, শামীম পাটোয়ারী। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন।
৫ মার্চ, ২০২৬
জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের একসময়ের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটের যেকোনো কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। একটি সূত্র জানিয়েছে, ভবিষ্যতে তাকে আর কখনোই দেশের ক্রিকেটে সম্পৃক্ত করা হবে না। তবে অন্য একটি সূত্র বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
২৩ ফেব্রুয়ারি, ২০২৬
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। এতে শোক প্রকাশ করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২২ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার দলের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করেছে।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড.আসিফ নজরুল বলেন, ‘তারা (বিসিবি) যে ক্রিকেট ডিপ্লোমেসি করেছে, আইসিসি এখন বলছে তারা কোনো শাস্তি দেবে না। বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক আমাদের করবে। অনেক দারুণ এক অর্জন। আমি স্যালুট জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এমন সিদ্ধান্ত দশবার নেওয়ার সুযোগ থাকলে দশবারই নেওয়া উচিত।’
১১ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাটে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানের সিদ্ধান্তে বড়সড় আর্থিক ধাক্কা থেকে রক্ষা পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় প্রায় ১৭৪ মিলিয়ন ডলার সমপরিমাণ ক্ষতি এড়াতে পেরেছে ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার সমান।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
নিজেদের নীতিগত অবস্থানে অটল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের ওপর কোনো ধরনের জরিমানা বা শাস্তি দেবে না আইসিসি। এর পরিবর্তে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি পূর্ণাঙ্গ আইসিসি গ্লোবাল টুর্নামেন্টের (চ্যাম্পিয়ন্স ট্রফি বা টি-টোয়েন্টি বিশ্বকাপ) আয়োজন করবে বাংলাদেশ। সোমবার রাতে আইসিসির অফিসিয়াল বিবৃতিতে এই দুটি বড় ঘোষণা দেওয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি, যা ১ ফেব্রুয়ারি বয়কট করা হয়েছিল, তা আবারও মাঠে গড়ানোর পথে। রোববার লাহোরে অনুষ্ঠিত পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড), বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এবং আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) ত্রিপক্ষীয় বৈঠকে দুই বোর্ডের কিছু দাবি আইসিসি মেনে নেওয়ায় এই ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা ও অস্থিরতার অবসান ঘটিয়ে এখন ভারত-পাকিস্তানের এই হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়া কেবল সময়ের অপেক্ষা, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
পূর্বাচলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাটি লুটের ঘটনায় কয়েকজনকে দায়ী করে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে তাদের পুরুষ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছিল, কিন্তু আইসিসি তা নাকচ করে দেয়। নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ, আর তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটি এখন এক বৃহত্তর রাজনৈতিক বিরোধের কেন্দ্রে চলে এসেছে। সরকারের এই কঠোর অবস্থানের পক্ষে যেমন জনমত রয়েছে, তেমনি অনেকেই আশঙ্কা করছেন যে এর ফলে দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাকস্তিান সুপার লিগে নিলামের আগেই দল পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার। ফলে আইপিএলে খেলা না হলেও, অনেক বিতর্কের পর পাকিস্তানের মাটিতে ব্যাটসম্যানদের বুকে কাঁপন তোলার সুযোগ পাচ্ছেন ফিজ। এর আগে কেকেআরে নিরাপত্তা ইস্যুতে জল ঘোলা করে বাদ দেয়া হয় তাকে।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ফলে অনেক নতুন সমীকরন তৈরী হয়েছে। তাদের এই কঠোর অবস্থানের প্রভাব কেবল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; পুরো ক্রিকেট বিশ্বেই এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই আঁচ এসে লাগছে বাংলাদেশ ক্রিকেটের গায়েও।
৩ ফেব্রুয়ারি, ২০২৬

