
দেশের ঘরোয়া ক্রিকেটে আসছে নতুন কাঠামো। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটকে একই ছাতার নিচে নিয়ে ‘ডমেস্টিক থ্রি’ (ডি-থ্রি) নামে নতুন টুর্নামেন্ট চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই অংশ হিসেবে প্রথম টি-টোয়েন্টি আসরের জন্য ক্রিকেটারদের ক্যাটাগরিও চূড়ান্ত করা হয়েছে।
আগামী ২৬ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে ক্রিকেটারদের নিলাম। নিলামে ‘এ’ ও ‘বি’—দুই ক্যাটাগরিতে থাকছেন মোট ৪৮ ক্রিকেটার। এরপর আগামী ১৫ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ডি-থ্রির প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
নিলামের জন্য ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ২৪ ক্রিকেটারকে। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মো: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, সৈয়দ খালেদ আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, জাকের আলি অনিক ও নাহিদ রানা।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ২৪ জন। তারা হলেন—সাব্বির রহমান, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ রুবেল, তানভীর ইসলাম, হাসান মুরাদ, রাকিবুল হাসান, অমিত হাসান, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসেন দিপু, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাঈম হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও আলিস আল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








