লোড হচ্ছে...
ভিসি বলেন, ‘প্রচলিত পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জন নিশ্চিত করতে ওবিই কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
১০ অক্টোবর, ২০২৬

আমাদের এই অর্জন আমরা বুটেক্সডিসিকে উৎসর্গ করছি। আমি দলের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে বিতর্ক অঙ্গনে বুটেক্সডিসির এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা রাখি।
১০ অক্টোবর, ২০২৬

বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে রোববার থেকে ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
১০ অক্টোবর, ২০২৬

সময়মতো স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে অনেক জীবন বাঁচানো সম্ভব। এ রোগ নিয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
১০ অক্টোবর, ২০২৬

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু...
১০ অক্টোবর, ২০২৬

দিবসটি মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার উদ্দেশ্যে ১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসছে। প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের সাথে বাংলাদেশেও দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালন করা হবে।
৯ অক্টোবর, ২০২৬

অনুষ্ঠান শেষে ভাইস চ্যান্সেলর (ভিসি) ঠনঠনিয়া নুরুন আলা নূর কামিল মাদরাসা ক্যাম্পাসে সবাইকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেইসাথে সকল অধ্যক্ষকে স্ব স্ব মাদরাসায় বৃক্ষরোপণের জন্য নির্দেশনা প্রদান করেন।
৯ অক্টোবর, ২০২৬

‘পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে উৎপাদনব্যবস্থা ও গবেষণার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। ডিম যেন শুধু বিশেষ কোনো শ্রেণির মানুষের খাদ্য না হয়ে সবার দৈনন্দিন খাদ্যতালিকায় স্থান পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বান জানাচ্ছি।’
৯ অক্টোবর, ২০২৬

সচিব বলেন, ‘তথ্যনির্ভর ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, তথ্যের নিরাপত্তা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ডাক বিভাগের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
৯ অক্টোবর, ২০২৬

বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওস্থ ডাক ভবনে ডাক অধিদফতরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।
৯ অক্টোবর, ২০২৬

বাউবি ভিসি বলেন, ‘নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান ও মূল্যায়নে শিক্ষকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও কর্মশালার বিকল্প নেই।’
৯ অক্টোবর, ২০২৬

রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম, ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকসেবা সপ্তাহ উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
৯ অক্টোবর, ২০২৬

ইতোমধ্যে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অগ্রগতি হয়েছে। হাসপাতালের অনুমোদন পাওয়া গেছে। এসব কার্যক্রম ধীরে ধীরে বাস্তবায়িত হবে।
৯ অক্টোবর, ২০২৬

গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী জড়িত ছিলেন। আহত সাংবাদিকরা বর্তমানে চিকিৎসাধীন।
৯ অক্টোবর, ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (এমআইইটি) ২০২৬’ শীর্ষক ৩য় আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর, ২০২৬

তিনি আরো বলেন, ইসলামী পোশাক দেখলেই ‘সন্ত্রাসী’ আর অশালীনতাকে দেখলেই ‘আধুনিক’—এই দ্বৈত মানদণ্ড কোনো মুক্তবুদ্ধির পরিচয় নয়। বরং এ ধরনের মানসিকতা ব্যক্তি-স্বাধীনতার নামে ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করার একটি বিপজ্জনক প্রবণতা।
৮ অক্টোবর, ২০২৬

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ জন গবেষক স্থান পেয়েছেন।
৮ অক্টোবর, ২০২৬

প্রশাসনিক দায়িত্বের ব্যস্ততার পাশাপাশি গবেষণায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন বেরোবির শিক্ষক ড. ফেরদৌস রহমান।
৮ অক্টোবর, ২০২৬

ছাত্র জমিয়তের নেতারা বলেন, এসব অভিযোগ সত্য হলে তা একজন শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত মর্যাদা ও শিক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ কোনো শিক্ষার্থীর ধর্মীয় পরিচয় বা পোশাক নিয়ে তাকে হেয় করার জায়গা হতে পারে না। মতপার্থক্য থাকলেও শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও শালীনতা বজায় রাখা জরুরি।
৮ অক্টোবর, ২০২৬


