খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। নয়া দিগন্ত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি (২০২৭) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দিনে চারটির ভিন্ন ভিন্ন ইউনিটের অধীনে এই ভর্তি পরীক্ষা নেয়া হবে:

৪ ফেব্রুয়ারি: ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীব বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।

৫ ফেব্রুয়ারি: ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।

আবেদনের বিস্তারিত তথ্য ও নিয়মাবলী

ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় আবেদনের যোগ্যতা, বিস্তারিত সময়সূচি ও সার্বিক ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত সকল তথ্য পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ku.ac.bd) প্রকাশ করা হবে।