বিশ্বকাপ কুইজ পুরস্কার
দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। নয়া দিগন্ত

২০২৬ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সনি-র‌্যাংগসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘দৈনিক নয়া দিগন্ত বিশ্বকাপ কুইজ’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেয়া হয়।

বিজয়ীদের তালিকা ও পুরস্কারসমূহ

কুইজের লটারিতে ভাগ্যবান বিজয়ী হিসেবে প্রথম পুরস্কার জয় করেছেন ধামরাইয়ের মো: রনি। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি ৪৩ ইঞ্চি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি টেলিভিশন জিতেছেন ঢাকার মাহিম।

তৃতীয় স্থান অধিকার করেছেন ফেনীর সামিয়া, যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ব্লেন্ডার মেশিন। সামিয়ার পক্ষ থেকে তার বাবা নিজাম উদ্দিন পুরস্কারটি গ্রহণ করেন। এ ছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে একটি টোস্টার মেশিন জিতেছেন মুন্সীগঞ্জের মাহাবুব।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়, ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন মো: আজহারুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স রফিকুল আলম, ম্যানেজার মার্কেটিং ফয়সাল মো: মেহেদী হাসান, সিনিয়র ম্যানেজার ফজলুল হক, ম্যানেজার মার্কেটিং আমির হোসেন, স্পোর্টস ইনচার্জ রফিকুল হায়দার ফরহাদ, চিফ ফটো সাংবাদিক নাসিম সিকদার এবং দৈনিক নয়া দিগন্ত অনলাইনের শিফট ইনচার্জ সাবরিনা সোবহান।

বিজয়ীদের অনুভূতি

প্রথম পুরস্কার বিজয়ী মো: রনি জানান, তিনি এবারই প্রথম কুইজে অংশ নিয়ে প্রথম পুরস্কার জয় করেছেন। এ জন্য তিনি সনি-র‌্যাংগস এবং দৈনিক নয়া দিগন্ত কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

দ্বিতীয় পুরস্কার পাওয়া মাহিম জানান, তিনি সবসময়ই কুইজে অংশ নেন। তার মুখেও সনি-র‌্যাংগস ও দৈনিক নয়া দিগন্তের প্রশংসা শোনা যায়। অন্যদিকে, মেয়ে লটারিতে পুরস্কার পাওয়ায় দারুণ উৎফুল্লতা প্রকাশ করেন বিজয়ী সামিয়ার বাবা নিজাম উদ্দিন।

সম্পাদকের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘আমি ধন্যবাদ দিচ্ছি স্পন্সর প্রতিষ্ঠান সনি-র‌্যাংগসকে। ধন্যবাদ দিচ্ছি কুইজে অংশ নেয়া বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের। এর মাধ্যমে দৈনিক নয়া দিগন্তের পাঠক, স্পন্সর প্রতিষ্ঠান ও কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে একটা হৃদ্যতা এবং সুসম্পর্কের সৃষ্টি হয়।’

এ ছাড়া তিনি কুইজের সফল আয়োজনের জন্য নয়া দিগন্তের মার্কেটিং বিভাগকেও বিশেষ ধন্যবাদ জানান।