লোড হচ্ছে...
এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের সাথে সামঞ্জস্য রেখে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। একইসাথে বিমানবাহিনীর সব সদস্যকে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে গ্রহণ এবং সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।
১ অক্টোবর, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘এয়ার এশিয়া কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে।’ প্রস্তাবিত এই ফ্লাইট কক্সবাজারকে মালয়েশিয়ার পেনাংয়ের সাথে যুক্ত করবে বলেও জানান তিনি।
১ অক্টোবর, ২০২৬

বেবিচকের শত কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জন্য নির্বাচিত সাতজন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে এই ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ১৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৮১.৫০ লিটার বিদেশী মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

আগের চুক্তির আওতায় প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালে সরবরাহের কথা রয়েছে। বিমান এর আগে অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ অথবা ২০২৮ সালে পাওয়ার অনুরোধ জানিয়েছিল। বাকি উড়োজাহাজগুলো ধাপে ধাপে সরবরাহ করা হবে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইরাকি এয়ারওয়েজ নাজাফ ও ইরানের বিভিন্ন বিমানবন্দরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

সোমবার দুপুরে রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত বাজার ও নদী তীরবর্তী বাণিজ্যিক এলাকায় এই বিমান হামলা চালানো হয়। হামলার পর প্রাথমিকভাবে প্রায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিমানবাহিনী প্রধান দেশের আকাশসীমা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

পিবিআই জানায়, দারুস সালাম থানার একটি মামলার তদন্তে প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগে মো: মেহেদী হাসান ওরফে সোহাগ (২৭), আবুল হাসান ওরফে নাঈম (২৪) ও সুমাইয়া খাতুন ওরফে শান্তাকে (২৪) গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলার হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের বিমান সংস্থাগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেতে ওয়াশিংটনের সাথে আলোচনা করছে ইরাক সরকার। চলতি সপ্তাহে ইরাকের সব বিমানবন্দরে নিষেধাজ্ঞাটি কার্যকর করা হয়েছে। এতে পবিত্র শহর নাজাফের বিমানবন্দরে বড় ধরনের ভোগান্তি দেখা দিয়েছে। ইরান থেকে ইরাকে আসা বেশিভাগ ফ্লাইটের প্রধান গন্তব্য এই বিমানবন্দর।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

রানওয়েতে পাখি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আনসার সদস্য মো: মোজাম্মেল হক এয়ারগানে সীসার কার্তুজ লোড করে গাড়িতে অবস্থান করছিলেন। গাড়ি থেকে নামার সময় এয়ারগানটি দরজায় ধাক্কা লেগে অনাকাঙ্ক্ষিতভাবে ফায়ার হয়।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত ঘটে গেছে। পরিচ্ছন্নকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়। তবে এ ঘটনায় নিয়মের কোনো ব্যত্যয় বা গাফিলতি আছে কি-না তা খতিয়ে দেখব।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া রাশিয়ার যুদ্ধবিমান শনাক্ত করতে সুইডেন ও ফিনল্যান্ড তাদের যুদ্ধবিমান পাঠিয়েছে বলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছে দেশ দু’টির বিমানবাহিনী।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসা ভারতীয় নাগরিকদের কাছ থেকে পরপর কুশ উদ্ধারের ঘটনায় বিমানবন্দরকেন্দ্রিক আন্তর্জাতিক পাচার নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে মাদক পাচারের ক্ষেত্রে সীমান্তপথ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক বিমানবন্দরকেন্দ্রিক ঘটনাগুলো দেখাচ্ছে, আন্তর্জাতিক আকাশপথও পাচারকারীদের নজরে রয়েছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

ওই কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদেরকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরো শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের দীর্ঘমেয়াদি ও সমন্বিত কৌশলের অংশ হিসেবে আরো ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২৪ সেপ্টেম্বর, ২০২৬


