
ফ্রান্সের প্রশিক্ষণের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন এবং নেভিগেটর (বিমান চালনা সহায়তাকারী কর্মকর্তা) নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ন্যান্সি শহরের কাছে ‘মিরাজ ২০০০ডি’ নামের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
বিমানটিতে একজন পাইলট এবং একজন নেভিগেটর ছিলেন বলে জানা গেছে।
কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিখোঁজ নেভিগেটরকে উদ্ধারে অভিযান চলছে।
কাছাকাছি অবস্থিত পঁ-আ-মুসোঁর মেয়র অঁরি লিমোয়েন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও দমকল বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। একটি ড্রোনের মাধ্যমে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








